بِسْمِ ٱللهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيْمِ






ঈমানের পর মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হলো সঠিক ইলম অর্জন করা; কারণ ইলমই মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে হিদায়াতের আলোয় তুলে আনে। আল্লাহ তা‘আলা বলেন,
“বলুন, যারা জানে এবং যারা জানে না—তারা কি সমান?” (সূরা যুমার: ৯)
এই চেতনা ও দায়িত্ববোধকে হৃদয়ে ধারণ করেই মাদরাসা দারুল হামদ তার পথচলা অব্যাহত রেখেছে। এখানে শিক্ষা কেবল পাঠ্যসূচির গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং কুরআন-সুন্নাহর আলোকে চরিত্র গঠন, শুদ্ধ তিলাওয়াত ও দ্বীনি শিক্ষার দৃঢ় ভিত্তি তৈরি, পাশাপাশি বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সমন্বিত প্রয়াস। যত্নশীল ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, নিয়মিত পাঠপরিকল্পনা, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ এবং ইসলামী মূল্যবোধনির্ভর আধুনিক সিলেবাস—এসবের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে একটি ভারসাম্যপূর্ণ ও ফলপ্রসূ শিক্ষাঙ্গন।
শিক্ষা বিভাগসমূহ
নূরানী (প্রাক-প্রাথমিক) বিভাগ
মেয়াদ ২ বছর (প্রথম ও দ্বিতীয় শ্রেণী)।ইসলামী শিক্ষা বিভাগ
প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত।তাখাসসুস (বিশেষ শিক্ষা কোর্স) বিভাগ
আমাদের বৈশিষ্ট্য
- আদর্শিক, পরিশ্রমী ও নিবেদিত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
- নিয়মিত পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান।
- আরবি, বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করতে বিশেষ গুরুত্ব।
- এবং ইংলিশ স্পোকেনে দক্ষ করে গড়ে তোলা।
- ক্লাসে পড়া ক্লাসেই সম্পন্ন করা।
- মেধাবী, দুর্বল, উদাসীন ও বৈচিত্র্যময় শিক্ষার্থীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া।
- ইসলামী ও জেনারেল শিক্ষার কারিকুলামের সমন্বয়ে গঠিত যুগোপযোগী মানসম্মত সিলেবাস।
- নিরিবিলি ও মনোরম পরিবেশ।
- পরিচ্ছন্ন পরিবেশ, ক্লাসরুমে এবং পড়ার টেবিল ক্লাসের ব্যবস্থা।
- শিশু প্রতিভা বিকাশের উদ্দেশ্যে সাপ্তাহিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।
- একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ।
- সুন্দর ও সুসজ্জিত লাইব্রেরী (প্রস্তাবিত)।
আমাদের স্বকীয়তা
- প্রচলিত ধারার সিলেবাস সমন্বয়ের ভিত্তিতে ২ ক্লাসের পড়া এক ক্লাসে সম্পন্ন করা।
- সদ্য হিফজ সমাপকারী এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাত্র এক বছরে সপ্তম শ্রেণিতে এবং দুই বছরে অষ্টম শ্রেণিতে ভর্তি উপযোগী করে গড়ে তোলা।
- আরবি, বাংলা ও ইংলিশে কথোপকথনের দক্ষতা অর্জন।
বিশেষ কোর্স যা থাকবে
- ব্যাকরণ ছাড়াই আরবি ও ইংলিশে সাবলীলভাবে অনর্গল কথা বলা।
- নির্ভুল শব্দচয়ন ও বাক্যগঠন।
- আরবি ইবারত (টেক্সট) অনুবাদ ও শুদ্ধ উচ্চারণ।
- আরবি হাতের লেখা সুন্দর করা।